ডেস্ক: দারুণ শুরুর পর তামিমের উইকেট হারালো বাংলাদেশ। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখানো এ অভিজ্ঞ ওপেনার আউট হয়েছে ব্যক্তিগত ২৩ রানে। জেমস নিশামের বাউন্সারে সজোরে হাঁকানো বলটি তালুবন্দি করতে খুব একটা কষ্ট হয়নি বাউন্ডারিতে দাড়িয়ে থাকা মুরনোর। তবে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক তুলে নিয়ে একপাশ আগলে লড়ে যাচ্ছেন সৌম্য সরকার।
স্কোর: বাংলাদেশ ৭৯/১ (১৬.৩)
সাব্বির ০* সৌম্য ৫০*
তামিম-সৌম্যের ব্যাটে বাংলাদেশের দারুণ শুরু
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অর্ধশত রান পূর্ণ করলো বাংলাদেশ। প্রথম ম্যাচের ব্যর্থতা থেকে বেশ ভালোভাবেই ফিরে এসেছেন সৌম্য সরকার। কিছুটা দেখেশুনে খেলা তামিম ইকবালও দারুণভাবে সঙ্গ দিয়ে যাচ্ছেন সৌম্যকে।
ব্যাটে নেমেছেন তামিম-সৌম্য
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।
প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছিল বাংলাদেশকে। ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর লড়াকু ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল লাল-সবুজের দল। ৩১ ওভারে সংগ্রহ করেছিল ১৫১ রান। কিন্তু এরপরই বৃষ্টির বাধায় ভেস্তে গিয়েছিল ম্যাচটি। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৫১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
নিষেধাজ্ঞার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে আবার মাঠে ফিরেছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। ফলে আজ তাঁর নেতৃত্বেই কিউইদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের প্রায় পুরো দলটি নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দলে পরিবর্তন আছে শুধু একটি। অধিনায়ক মাশরাফি দলে ফেরায় বাদ পড়েছেন তাসকিন আহমেদ।
বাংলাদেশ দল : সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ