ডেস্ক : ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়ির একটি নিহত জঙ্গি তুহিনের। সোমবার রাত থেকে বাড়ি দুটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। ৭ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন সাটল স্প্লিটে’ (Subtle Split) নিহত দুই জঙ্গির একজন তুহিন।
র্যাব-৬ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইডি খন্দকার রফিকুল ইসলাম বলেন, জঙ্গি আস্তানা কিনা তা এখনই নিশ্চিত হয়ে বলা যাবে না। কয়েকদিন আগে মহেশপুরের তুহিন নামের এক জঙ্গি নিহত হয়। তার স্বজন ও সহযোগীদের অনুসরণ করছিল আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছে তুহিনের রেখে যাওয়া কিছু বিস্ফোরক থাকতে পারে। এ সন্দেহ থেকে তুহিনের বাড়িটি ঘিরে রাখা হয়েছে। খুলনা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট যাচ্ছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি। ওখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু করা হবে। তবে ভেতরে জঙ্গি আছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
ঝিনাইদহ জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, এর আগে তিন দফা ওই বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু তখন কিছুই পাওয়া যায়নি।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী