ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য এবং ত্রিশাল নজরুল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আব্দুর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আব্দুর রশিদ ১৯৭৩ সালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সূত্র: বাসস

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত