অর্থনৈতিক প্রতিবেদক : রাত পোহালেই ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ১৭-১৯ সেশনের নির্বাচন। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ ও ব্যবসায়ি ঐক্য ফোরামের প্রার্থীরা বিজয়ের জন্য রাত-দিন ছুটেছেন ভোটারদের পিছু পিছু। এ হোটেল থেকে ওই হোটেল, এক কভেনশন সেন্টার থেকে আরেক কমিউনিটি সেন্টারে। কখনো দলবদ্ধ ভাবে আবার কখনো ব্যক্তিগতভাবে। সভা, সেমিনার আর গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য এবং নিজস্ব এক জরিপে এফবিসিসিআই’র নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন দুই প্যানেলের ২৪ প্রার্থী। তবে ১৪ মে জানা যাবে কারা শেষ বিজয়ের হাসিটা হাসছেন। এই ২৪ জনের মধ্যেই এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে ওই জরিপে উঠে এসেছে।
তারা হলেন, বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট এন্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের আবুল আয়েস খান, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স এসোসিয়েশনের আবু মোতালেব, বাংলাদেশ ব্যাকওয়ার্ড লিকেজ ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টাস এসোসিয়েশনের মঞ্জর আহাম্মেদ, বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস এসোসিয়েশনের ড. কাজী এরতেজা হাসান, বাংলাদেশ এসোসিয়েশন অব কলসেন্টার এন্ড আউটসোর্সিংয়ের সাফকাত হায়দার, বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির মোহাম্মাদ জালাল উদ্দিন, বাংলাদেশ স্পেশালাইজড হাইড্রো কার্বন ম্যানুফ্যাকচারাস এসোসিয়েশনের এনায়েত হোসেন চৌধুরী, ই-কমার্স অ্যাসোসিয়েশনের শমী কায়সার, বাংলাদেশ লেদারগুড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের আমজাদ হোসেন, বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইমপোর্টারস এন্ড ডিলারর্স এসোসিয়েশনের মো: হাবিব উল্লাহ ডন, বাংলাদেশ ইন বাউন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশনের এম জি আর নাসির মজুমদার, বাংলাদেশ ঋণ গ্রহীতা সড়ক পরিবহন মালিক সমিতির মো. গিয়াস উদ্দিন চৌধুরী, বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশনের খন্দকার রুহুল আমিন,বাংলাদেশ সুয়িং থ্রেড ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টারস এসোসিয়েশনের আবদুল হক, প্রাইভেট রেডিও ওনার্স এসোসিয়েশনের রাশেদুল হোসেন চৌধুরী (রনি)। বাংলাদেশ হার্ড বোর্ড ডিলার্স এসোসিয়েশনের মীর নিজাম উদ্দিন আহমেদ, প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন অব বাংলাদেশের রাব্বানী জব্বার, বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের ওবায়দুর রহমান, বাংলাদেশ পেপার ইমপোর্টার্স এসোসিয়েশনের মো: শফিকুল ইসলাম ভরসা, বাংলাদেশ রেলওয়ে স্পেয়ারর্স পার্টস এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের ফেরদৌস হুদা চৌধুরী, বাংলাদেশ এগ্রোপ্রসেসরস এসোসিয়েশনের এস এম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ বাইসাইকেল মার্চেন্ট অ্যাসেম্বলিং এন্ড ইম্পোর্টার্স এসোসিয়েশনের মিজানুর রহমান বাবুল, বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনের মোহাম্মদ উল্লাহ পলাশ এবং স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ওনার্স এসোসিয়েশনের আলী জামান।
উল্লেখ্য, এবারের এফবিসিসিআই’র নির্বাচনে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ২৩৪১ জন। এরমধ্যে ৮১টি চেম্বার থেকে ৪৫৪ জনকে ভোটার রয়েছেন। অপরদিকে ৩৮০টি এসোসিয়েশন থেকে ভোটার হয়েছেন ১৮৮৭ জন। এসোসিয়েশন গ্রুপের প্রায় ৬৭১ জন নতুন ভোটার। এবার এফবিসিসিআইয়ের ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও এসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬জন পরিচালক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাকি ২৪টি পদে চেম্বার ও এসোসিয়েশন গ্রুপ থেকে মনোনীত পরিচালকরা আসবেন। কিš‘ চেম্বার গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বি¦তায় পরিচালক নির্বাচিত হওয়ায় আগামী ১৪ মে শুধুমাত্র এসোসিয়েশন গ্রুপে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে ৬০ জন পরিচালকের ভোটে ১৬ মে এফবিসিসিআই’র সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। আর নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২০ মে।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
তেঁতুলিয়ায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস
বগুড়া যমুনা চরে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা