November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রচণ্ড রোদে সানস্ট্রোক থেকে বাঁচুন

ডেস্ক:  বাড়ছে গরম।  বাড়ছে রোদের তেজও। আর আবহাওয়ার এই পরিবর্তনের সময়েই এই সময়ই বাড়ে অসুস্থতা।  এমনকী রাস্তাঘাটে অতিরিক্ত গরমে সানস্ট্রোকও হতে পারে। কিন্তু যদি একটু সচেতন থাকায় যায়, তা হলে খুব সহজেই রক্ষা পাওয়া যায় সানস্ট্রোকের হাত থেকে । এ বার জেনে নিন কী কী করলে এই সমস্যা থেকে রেহাই মিলবে।
-সানস্ট্রোক ঠেকাতে শুকনো মেথি পাতা ম্যাজিকের মতো কাজ করে। শুকনো মেথি পাতা জলে ভিজিয়ে রেখে, সেই পানিতে মধু মিশিয়ে, প্রতি দু’ঘণ্টা অন্তর অন্তর পান করুন।
-প্রতিদিন ২ থেকে ৩ গ্লাস দইয়ের ঘোল পান করুন। দইয়ের ঘোল গরমের সময় ভীষণ ভাল কাজ করে।
-কাঁচা আম জলে সেদ্ধ করে তাতে লবণ, চিনি এবং সামান্য গোলমরিচ গুঁড়া মিশিয়ে শরবত বানিয়ে পান করুন।
-তেঁতুলের ক্কাথ এক গ্লাস জলের সঙ্গে মিশিয়ে তাতে লবণ ও চিনি মিশিয়ে পান করুন। শরীরে ঠান্ডা অনুভূতি পাবেন।
-শরীর ঠান্ডা রাখতে বেলের সরবত পান করুন। গরমে সানস্ট্রোক ঠেকাতে অবশ্যই বেলের সরবত রোজ পান করুন।
-হঠাৎ করে শরীর গরম হয়ে গেলে, প্রচুর পরিমাণ পানি পান করুন।
-পাতিলেবুও শরীরে তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। ঠান্ডা পানিতে পাতিলেবুর রস, লবণ ও চিনি মিশিয়ে পান করুন।

সূত্র:অর্থসূচক