নড়াইল প্রতিনিধি : নড়াইলের মধুমতি নদীতে মাছ ধরতে কামঠানা গ্রামের জেলেদের নিকট চাঁদার দাবীতে আবারো জলদুস্যরা হামলা করেছে। এ সময় তাদের মারপিঠ করে নৌকা ও জালদড়ি এবং বিলাশ বিশ্বাস ও মৃদুল সরকার নামে দুই জেলেকে ধরে নিয়ে যায়।পরে তাদেরকে স্থানীয় ইউপি মেম্বর উদ্ধার করে ইউপি চেয়াম্যানের কাছে হস্তান্তর করে। গতকাল রবিবার মধুমতি নদীর আস্তাইল -বগজুড়ি এলাকায় মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে। জানা গেছে উপজেলার নড়াইলের কামঠানা গ্রামের জেলেরা মধুমতি নদীতে মাছ ধরতে গেলে জলদুস্য জিহাদ সরদার,রিয়াজুল মোল্যা ,রমিম মোল্যা,জামিরুল খা,ছাব্বির মোল্যা নামে একদল চাঁদাবাজ জেলেদের কাছে চাঁদা দাবী করে। চাঁদা না পেয়ে তাদেরকে মারধর করে নৌকা ও জাল ছিনিয়ে নিয়ে যায় । এ ঘটনায় প্রনব সরকার বাদী হয়ে জলদুস্য নড়াইলের লোহাগড়া থানায় মামলা করে এবং নিরাপত্তার দাবীতে উপজেলা । এর পর জেলেরা প্রানভয়ে নদীতে মাছ ধরা বন্ধ রাখে। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে জেলেরা গতকাল রবিবার রাতে আবার মধুমতি নদীতে মাছ ধরতে গেলে ্ওই জলদুস্যরা পূর্বের ন্যায় চাঁদা দাবী করে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। এ সময় জলদুস্যরা দুই জেলেসহ তাদের নৌকা , জাল,নগদ টাকা এবং মাছ লুট করে নিয়ে যায়।পরে কামঠানা গ্রামের শতাধিক জেলে নিরাপত্তার দাবীতে থানায় অবস্থান করে এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে ফিরে যায়। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকতা জাহাঙ্গীর আলম জানান, গত রবিবার মধুমতি নদীর আস্তাইল -বগজুড়ি এলাকায় মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে জেলেদের নিরাপত্তার স্বার্থে সবধরনের আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত