ডেস্ক: বিদ্যমান তথ্য ও যোগযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় যেসব সাংবাদিকদের বিরুদ্ধে মামলা আছে তারা ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যেসব গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা আছে, তারা ন্যায়বিচার পাবেন। আমার ওপর আস্থা রাখুন।’
বুধবার সচিবালয়ে আইন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। পরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় আইনমন্ত্রী এসব কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘আইসিটি আইনের ৫৭ ধারার যেসব অসঙ্গতি আছে তা সংশোধন করা হবে এবং আইসিটি বিষয়ক অভিযোগ নিষ্পত্তির জন্য ডিজিটাল সিকিউরটি অ্যাক্ট নামের নতুন আইন করা হচ্ছে। যা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘নতুন আইনে মুক্তভাবে কথা বলার সুযোগ অব্যাহত থাকবে। শেখ হাসিনার সরকার এখানে কোনও হস্তক্ষেপ করবে না। হস্তক্ষেপের কোনও অভিপ্রায়ও নেই।’
সূত্র : বাংলা ট্রিবিউন

এ বিভাগের আরো..
শুধুমাত্র নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে চালানোর অনুমতি দেওয়া হবে : আরাফাত
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন আগামীকাল