October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পূবালী ব্যাংকের পর্ষদ সভা ৯ মে

ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ, ২০১৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, পূবালী ব্যাংক লিমিটেডের শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।