October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হেফাজত কখনোই রাজনীতিতে জড়াবে না : আহমদ শফী

ডেস্ক: ভোটের রাজনীতিতে কাউকে প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থন জোগাবে না জানিয়ে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, হেফাজতে ইসলাম কখনোই রাজনীতিতে জড়াবে না।

স্কুল পাঠ্যবই, গ্রিক দেবী থেমেসিস ও কওমি মাদরাসা সনদ নিয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্তে রুষ্ট হয়ে সরকারকে বিভ্রান্ত করে জনবিচ্ছিন্ন করতেই গণমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে।

শনিবার হেফাজতের আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ স্বাক্ষরিত এ বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে হেফাজতকে রাজনীতির সঙ্গে জড়িয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।