ডেস্ক: আইপিএল-এ এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী থাকলেন দর্শকরা। গুজরাট লায়ন্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হাসল মুম্বাই ইন্ডিয়ান্স। সুপার ওভারে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার দল। সুপার ওভারে ২ উইকেটে ১১ রান করে মুম্বাই। জবাবে মাত্র ৬ রান করে গুজরাট।
এদিন প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান করে গুজরাট। ঈশান কিষাণ করেন ৪৮ রান। ক্রুণাল পাণ্ডে তিনটি এবং যশপ্রীত বুমরাহ ও লসিথ মালিঙ্গা দুটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে জয়ের কাছাকাছি পৌঁছেও ১৫৩ রানে অলআউট হয়ে যায় মুম্বাই। পার্থিব পটেল করেন ৭০ রান। ক্রুণাল ২০ বলে ২৯ রান করে জয়ের আশা জাগিয়েছিলেন। কিন্তু তিনি আউট হতেই ম্যাচ টাই হয়ে যায়।
সুপার ওভারে মুম্বাইয়ের হয়ে ব্যাট করতে নেমে একটি বাউন্ডারি ও ছক্কা মেরে আউট হয়ে যান কাইরন পোলার্ড। জস বাটলার কোনও রান না করেই আউট হয়ে যান। এরপর বল হাতে বাজি মাত করেন বুমরাহ। তিনি নো বল, ওয়াইড করলেও, ৬ রানের বেশি দেননি।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ