October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজাকার বলা যাবে না

ডেস্ক:  মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজাকার বলা যাবে না বলে অভিমত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার নওগাঁ ও জয়পুরহাটের মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার তিন আসামিকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন বিষয়ে শুনানির সময় ট্রাইব্যুনাল এ অভিমত দেন।

তবে তদন্ত শেষ হওয়ার পর যদি তাদের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততা বা প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে তাদের রাজাকার বলা যাবে।

এরআগে আসামিদের সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করে তদন্ত সংস্থা। ওই আবেদনে রাজাকার শব্দ থাকায় আপত্তি জানান আসামিপক্ষের আইনজীবী। পরে ট্রাইব্যুনাল বলেন, তদন্ত শেষে দোষী প্রমাণিত না হওয়ার আগে কাউকে রাজাকার বলা যাবে না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম ও তাপস কান্তি বল। তারা বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

এদিকে, শুনানি শেষে আদালত আগামী ৮ ও ৯ মে ওই আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

নওগাঁ ও জয়পুরহাটের মানবতাবিরোধী অপরাধের মামলার গ্রেফতার তিন আসামি হলেন, রেজাউল করিম, ইসহাক আলী ও শহীদ মন্ডল। তবে অপর এক আসামি পলাতক রয়েছেন।