November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আগামী ৩ মে সাভারবাসীর সাথে ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলবেন

সাভার প্রতিনিধি : আগামী ৩ মে জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও মাদক মুক্ত সমাজ গড়া নিয়ে সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাভারের সর্বস্তুরের মানুষের সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে জানিয়ে আজ এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান।
প্রস্তুতি সভা থেকে এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন আগামী ৩ মে সকালে জঙ্গিবাদ ও মাদক মুক্ত সমাজ গড়ার জন্য সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের সর্বস্তরের মানুষের সাথে ভিডিও কনফারেন্স কথা বলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সাভার বাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন।
প্রস্তুতিমুলক সভায় এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,সাভার পৌর মেয়র আব্দুল গণি,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা,সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব-উদ্দিন মাদবরসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।