October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আমেরিকান যুদ্ধবিমানের বহর রাশিয়া সীমান্তে

ডেস্ক: আজ মঙ্গলবার  মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক বিমান এফ-৩৫এস’এর একটি বহর রাশিয়ার সীমান্তবর্তী দেশ এস্তোনিয়ায় পৌঁছাবে। এস্তোনিয়ার সংবাদ মাধ্যম এমনটাই দাবি করেছে। এই বহরের সঙ্গে থাকা বিমান সংখ্যা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এস্তোনিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এআরআরের উদ্ধৃতি দিয়ে কলকাতা টুয়েন্টিফোর এ খবর প্রকাশ করেছে।

বহরটি এস্তোনিয়ার আমারি বিমানঘাঁটির দিকে এগিয়ে চলেছে। কয়েক সপ্তাহ এস্তোনিয়াতেই থাকবে আমেরিকার যুদ্ধবিমানের বহর। এস্তোনিয়ায় থাকার সময়ে মার্কিন এবং তার মিত্র দেশগুলোর সঙ্গে এই বহর প্রশিক্ষণমূলক উড্ডয়নে অংশ নেবে। এস্তোনিয়ার বিমান বাহিনীর এক মুখপাত্র এ খবর স্বীকার করেছে।

এর আগে মার্কিন অঙ্গরাজ্য উটাহ্‌র হিল এয়ার ফোর্স ঘাঁটি থেকে আটটি এফ-৩৫এস বিমান ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী আরএএফ’এর লেকেনহিথ ঘাঁটিতে মোতায়েন করা হয়।  এর মাধ্যমে ইউরোপে প্রথম এই বিমান বহরকে মোতায়েন করা হয়েছিল।