October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ডেস্ক: উত্তর কোরিয়ার সঙ্গে টানা উত্তেজনার মধ্যেই আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিমান বাহিনীর ঘাঁটি থেকে বুধবার স্থানীয় সময় রাত ১২টা ৩ মিনিটে ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।

নিরস্ত্র আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মিনিটম্যান-৩ এর পরীক্ষা চালিয়েছে ওয়াশিংটন। প্রশান্ত মহাসাগরের একটি নির্দিষ্ট টার্গেটে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।