ডেস্ক: দেশ এবং দেশের বাইরে ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন ডিসিপ্লিনে সাফল্যে অর্জনে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দেয়া হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। আনসার ও ভিডিপি সদর দফতরের অডিটরিয়ামে তাদের এই সম্মাননা দেয়া হয়।
১০ টি ইভেন্টে অংশ নেয়া ক্রীড়াবিদদের মাঝে ১১ লাখ ৮১ হাজার ৫ শত টাকার প্রাইজমানি তুলে দেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান।
সুস্থদেহ সুস্থমন, রাখতে পারে ক্রীড়াঙ্গন। এই মূলমন্ত্রকে ধারণ করে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আনসার ও ভিডিপি ক্রীড়া দল জ্যোতি ছড়াচ্ছে ক্রীড়াঙ্গনেও। এই বাহিনীর ক্রীড়াবিদরা বিশ্ব মঞ্চে উড়িয়েছে লাল সবুজের পতাকা।
গেলো বছর ভারতে অনুষ্ঠিত এসএ গেমসে বাংলাদেশ আনসার ও ভিডিপির অ্যাথলেটরা বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নিয়ে ১টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ১১ টি ব্রোঞ্জ পদক এনে দিয়েছে দেশকে। আন্তর্জাতিক অঙ্গনে বাহিনীর অ্যাথলেটদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ তাদের পুরস্কৃত করা হয়েছে এর আগেও।
গেলো বছরটাও দেশের ক্রীড়াঙ্গনে আলোকিত আনসারের ক্রীড়া দল। ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত জাতীয় পর্যায়ে ১৫ টি ডিসিপ্লিনে অংশ নিয়ে আনসার বাহিনী ১০ টি চ্যাম্পিয়ন ৪ টিতে রানার্স আপ এবং একটিতে ৩য় স্থান দখল করে।
জাতীয় পর্যায়ের এসকল ইভেন্টে ৯২টি স্বর্ণ, ৭৯ টি রৌপ্য ও ৬৯টি ব্রোঞ্জ পদক লাভ করে। জিমন্যাস্টিক্স, ফেন্সিং, আরচ্যারী, অ্যাথলেটিক্সসহ মোট ১০ টি ইভেন্টে অংশ নেয়া ক্রীড়াবিদদের মাঝে ১১ লাখ ৮১ হাজার ৫ শত টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
সংবর্ধনা পেয়ে ক্রীড়াবিদরা উচ্ছ্বাস প্রকাশের সাথে জানালেন এমন আয়োজনের ধারাবাহিকতা রাখার।
ভবিষ্যতেও সফল অ্যাথলেটদের পুরস্কার প্রদানের পাশাপাশি তাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দিলেন আনসার ভিডিপির মহাপরিচালক।
একক ভাবে স্বর্ণ পদক জয়ীদের ১২ হাজার, রৌপ্য ৭ হাজার এবং ব্রোঞ্জ পদক জয়ীদের দেয়া ৬ হাজার টাকা করে।
সূত্র: সময় টিভি

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ