November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বৈরী আবহাওয়ায় সারা দেশে নৌচলাচল বন্ধ

ডেস্ক:  বৈরী আবহাওয়ার কারণে সারা দেশে নৌচলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএয়ের জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান, সকাল ১০টা থেকে সারা দেশে নৌচলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এ নির্দেশনা দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নৌচলাচল বন্ধ থাকবে বলেও তিনি জানান।
অপরদিকে আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপে আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।