ডেস্ক : শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করতে হলে আগে নিজেকে বদলাতে হবে। নিজের মধ্যে শুদ্ধাচার ধারণ করতে হবে।
আজ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সম্মেলন কক্ষে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য সচিব মরতুজা আহমদ এ কথা বলেন।
পিআইবি তার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আজ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে।
পিআইবি’র মহাপরিচালক মো: শাহ আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন কর্মশালার সমন্বয়কারী উপ-পরিচালক (প্রশাসন, চলতি দায়িত্ব) মো: জাকির হোসেন।
শুদ্ধাচার কী, বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে তথ্য সচিব বলেন, শুদ্ধাচার হলো চরিত্রনিষ্ঠ হওয়া। শুধু ধর্ম পালন করলেই চরিত্রনিষ্ঠ হওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, চরিত্রনিষ্ঠ হতে হলে নৈতিকতা, সততা ও কর্তব্যনিষ্ঠও হতে হবে।
ইসলাম ধর্মের কথা উল্লেখ করে মরতুজা আহমদ বলেন, আমাদের ধর্মে আছে অর্পিত দায়িত্ব যথাসময়ে যথাযথভাবে সম্পন্ন করাও একটি এবাদত। তাই যে ব্যক্তি কর্মক্ষেত্রে নিজ দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করল, সে যেমন এবাদতের কাজ করল, তেমনি শুদ্ধাচার কৌশলও বাস্তবায়ন করল।
তথ্য সচিব বলেন, পিআইবি’র কর্মকর্তা-কর্মচারীরা যদি নিজেদের মধ্যে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করতে পারেন, তাহলে তারা গণমাধ্যমগুলোতেও শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ভূমিকা পালন করতে পারবেন।
কারণ গণমাধ্যমই জনগণকে শুদ্ধাচার সম্পর্কে সচেতন করতে পারে উল্লেখ করে তিনি বলেন, সেক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের মাঝে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে পিআইবি’কে ভূমিকা রাখতে হবে। তবে সেক্ষেত্রে পিআইবি’র কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার কৌশল সম্পর্কে আগে সচেতন হতে হবে।
সচিব বলেন, জনগণের মাঝে শুদ্ধাচার সচেতনতা ফিরে আসলে দেশে দুর্নীতি ও মধ্যসত্যভোগীর দৌরাত্ব্য কমে আসবে এবং কাজের ক্ষেত্রে ফিরে আসবে একাউন্টিবিলিটি। আর এভাবেই সুশাসন প্রতিষ্ঠিত হবে।
কর্মশালায় শুদ্ধাচার কৌশল নিয়ে চারটি সেশন পরিচালিত হয়। এতে পিআইবি’র ১১০ জন কর্মকর্তা ও কমচারী অংশগ্রহণ করছে।

এ বিভাগের আরো..
শুধুমাত্র নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে চালানোর অনুমতি দেওয়া হবে : আরাফাত
গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সমাজের জন্য অনুসন্ধানী রিপোর্টিং খুবই প্রয়োজন : তথ্যমন্ত্রী