ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের দুর্ভোগ হচ্ছে, কষ্ট হচ্ছে অনেকের কাছ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি সক্রিয় বিবেচনায় নিয়ে সমাধান করা উচিত।’
‘বিআরটিএর চেয়ারম্যানকে আমি সকালে ডেকে এনেছি, মালিক সমিতির দু-তিনজনের সঙ্গেও কথা বলেছি। তাদের বলেছি, বিষয়টি রিভিউ করার জন্য। তারা যে সিদ্ধান্ত নিয়ে অভিযান করছে, এ বিষয়টি জনস্বার্থে রিভিউ করতে বলেছি’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সিটিং সার্ভিস বন্ধের বিষয়টি পর্যালোচনার জন্য বুধবার একটি সভা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিশেষজ্ঞ, সাংবাদিক, নাগরিক সমাজ, যাত্রীদের প্রতিনিধিসহ আরও কিছু প্রতিনিধি নিয়ে বসে পুরো পরিস্থিতি রিভিউ করে এটা জনস্বার্থে বাস্তবভিত্তিক, ন্যায়ানুগ সিদ্ধান্ত নেওয়ার জন্য।’
বর্তমান পরিস্থিতির মধ্যমে সিটিং সার্ভিসকে বৈধতা ও ভাড়া বাড়ানোর প্রচেষ্টার বিষয়টি আলোচিত হচ্ছে- এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ ধরনের পাঁয়তারা আছে কি না তা রিভিউ করলে বলা যাবে।’
এ পরিস্থিতিতে বিআরটিসির সর্বোচ্চ সামর্থ্য দিয়ে রাস্তায় গাড়ি নামানো হবে বলেও জানান মন্ত্রী।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘ফিটনেসের বিরুদ্ধে অভিযান চালালে গাড়ি বন্ধ করে দেওয়া হয়, তখন মানুষের দুর্ভোগ হয়। তোপের মুখে পড়ি আমরা। দোষটা আসে আমাদের ঘাড়ে। কি করব বলুন?’
দীর্ঘদিন ধরে পরিবহন খাতের কাছে দেশবাসী জিম্মি, আপনি সরকারের একজন প্রভাবশালী ও তৎপর মন্ত্রী হওয়া সত্ত্বেও আপনি এ সমস্যা সমাধান করতে পারছেন না। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি রিজাইন করব আপনি চান? আমি প্রভাবশালী মন্ত্রী এ শব্দটাই খারাপ, ইয়েস আই অ্যাম একটিভ, নো ইনফ্লুয়েন্টশিয়াল। বর্তমানে পরিবহন সেক্টর কি আগের তুলনায় ভালো নয়? ব্যর্থতার ভাগ আছে, সব তো ব্যর্থ নয়।’
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এস ছিদ্দিক উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত