ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের মো. মোসলেম প্রধান (৬৬) ও সৈয়দ মো. হোসেনকে (৫৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত দুইজনের মধ্যে মোসলেম প্রধান গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও মো. হোসেন পলাতক রয়েছেন।
গত ৭ মার্চ এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখিছিলেন ট্রাইব্যুনাল। পরে মঙ্গলবার এই মামলাটি কার্যতালিকায় আসলে আদালত ১৯ এপ্রিল রায়ের দিন নির্ধারণ করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর তুরিন আফরোজ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।
এই দুজনের বিরুদ্ধে ২০১৬ সালের ৯ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। এক বছরের কম সময়ের মধ্যেই এই বিচার শেষে মামলাটি সিএভি রাখেন আদালত।
২০১৪ সালের ১৩ নভেম্বর থেকে তাদের অপরাধের তদন্ত কাজ শুরু করেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। যা শেষ হয় ২০১৫ সালের সেপ্টেম্বরে।
মোট ৬২টি জনকে হত্যা, অপহরণ লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা