October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নির্বাচনে অংশ নিচ্ছেন অমৃতা

ডেস্ক:  নির্বাচনে অংশ নিচ্ছেন অমৃতা’ এমন খবর আসার পর থেকেই অনেকেই খবরের সত্যতা নিয়েই শঙ্কা প্রকাশ করছিলেন, আবার অনেকের মনে প্রশ্ন তৈরি হয়ে যায় ‘পারবেন কি অমৃতা?’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ধারণা করা হচ্ছে চলতি নির্বাচনে অমৃতাই সর্বকনিষ্ঠ অভিনয় শিল্পী হিসেবে সংগঠনটির ‘বড়’ এই পদে নির্বাচন করতে যাচ্ছেন।

অমৃতা সোমবার সন্ধ্যায় খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল থেকে নির্বাচনের জন্য মনোয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন। অমৃতা চিত্রনায়ক নিরবের বিপরীতে ‘গেম’ ছবির মাধ্যমে ঢালিউডের ছবিতে অভিষিক্ত হন। এরপর তার আরো দুটি ছবি মুক্তি পেয়েছে।

শিল্পী সমিতির এই নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল ছাড়াও  ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। তিনটি প্যানেল থেকে ৫৯ জন প্রার্থী নির্বাচনে মনোয়নপত্র দাখিল করেছেন। এখন যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। ১৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২০ এপ্রিল চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হবে।