October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

খাল‌েদা জ‌িয়ার পরবর্তী হাজ‌িরা ২৫ এপ্র‌িল

ডেস্ক : রাষ্ট্রদ্রোহ, নাশকতাসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ২৫ এপ্রিল হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ এপ্রিল) বেগম খালেদা জিয়ার আদালত‌ে হাজির হওয়ার দিন ধার্য ছিল। ক‌িন্তু ত‌িনি হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে তাকে আদালতে হাজির হওয়ার জন্য এ দিন ধার্য করেন।

জানা যায়, খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো- দারুসসালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।

স‌োমবার ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল