October 14, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পোলান্ডে ভবন ধসে ৬ জনের প্রাণহানি

ডেস্ক : পোলান্ডের পশ্চিমাঞ্চলে শনিবার একটি দোতলা ভবন ধসে দুই শিশুসহ ছয় জন প্রাণ হারিয়েছে। গ্যাস বিস্ফোরণেই সম্ভবত ভবনটি ধসে পড়ে। দেশটির কর্মকর্তারা একথা জানান।
ধ্বংসস্তুপের ভেতর থেকে আহত অপর চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মারিউজ ব্লাসজাক সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় ধ্বংস্তুপের ভেতর আর কারো আটকা পড়ার সম্ভাবনা খুবই কম।’ (বাসস)