ডেস্ক : পোলান্ডের পশ্চিমাঞ্চলে শনিবার একটি দোতলা ভবন ধসে দুই শিশুসহ ছয় জন প্রাণ হারিয়েছে। গ্যাস বিস্ফোরণেই সম্ভবত ভবনটি ধসে পড়ে। দেশটির কর্মকর্তারা একথা জানান।
ধ্বংসস্তুপের ভেতর থেকে আহত অপর চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মারিউজ ব্লাসজাক সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় ধ্বংস্তুপের ভেতর আর কারো আটকা পড়ার সম্ভাবনা খুবই কম।’ (বাসস)

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী