ডেস্ক: রাজধানীর মহাখালীর সাততলা টেমোর মোড় এলাকায় স্বাস্থ্য অধিদফতরের মালিকানাধীন হেলথ ওয়ার্কশপের গুদামের আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভেনি। এখনও গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে কাজ করে যাচ্ছেন।
জানা গেছে, গুদামটিতে পরিবার পরিকল্পনার সামগ্রী মজুত রাখা হয়। তবে গুদামটিতে কী পরিমাণ পণ্য মজুত রয়েছে -তা জানা যায়নি। এছাড়া গুদামের ভেতরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিদর্শক মো. মাহমুদুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মহাখালীতে অবস্থিত পরিবার পরিকল্পনা অধিদফতরের কেন্দ্রীয় গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রথমে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও পরে আরও ৫টি ইউনিটসহ মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান বলেন, ‘বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কারণ দূর থেকে পানি আনতে হচ্ছে। তাই দ্রুত কাজ করা যাচ্ছে না।’

এ বিভাগের আরো..
মহান শহীদ দিবসে সম্প্রীতি বাংলাদেশ এর শ্রদ্ধা নিবেদন
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
আওয়ামী লীগ ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে