ডেস্ক : এবার ভারতীয় বাংলা সিনেমা প্রযোজনা করবেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া। এই অভিনেত্রীর মালিকানাধীন পার্পেল পেবল পিকচার্স প্রযোজনা সংস্থা নির্মাণ করছে দুইটি ভারতীয় বাংলা সিনেমা।
এরই মধ্যে সিনেমা দুটির নাম নিবন্ধনও করেছেন তিনি। সিনেমা দুটির একটির নাম বৃষ্টির অপেক্ষায়। অন্যটি বাস স্টপে কেউ নেই। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
তবে সিনেমাটিতে কারা অভিনয় করবেন? এর কিছু এখনো চূড়ান্ত হয় নি। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ব্যাপারে বিস্তারিত জানানো হবে। কলকাতার শিল্পীরা অভিনয় করবেন, সঙ্গে প্রিয়াঙ্কা নিজেও অতিথি চরিত্রে অভিনয় করবেন এমন গুঞ্জন রয়েছে।
এর আগে প্রিয়াঙ্কার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বাম বাম বোলে বোল রাহা হ্যায় কাশি (ভোজপুরি), ভেন্টিলেটর (মারাঠি) এবং সারভান (পাঞ্জাবি) সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া কায় রে রাসকালা (মারাঠি) সিনেমার কাজ চলছে।
মারাঠি সিনেমা ভেন্টিলেটর এ বছর কয়েকটি বিভাগে জিতে নিয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী