ডেস্ক : ইয়েমেনের পশ্চিমাঞ্চলে একটি তেলের পাইপলাইনের কাছে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে ১৩ জন প্রাণ হারায়। দেশটির এক সরকারি কর্মকর্তা একথা জানান।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, লোহিত সাগর তীরবর্তী হোদিদায় ‘পাইপলাইনটি যে স্থানে বিস্ফোরিত হয়েছে সেখানে জমায়েত বেশ কয়েকজন লোক মারা গেছে। অন্যান্য তেলপূর্ণ কন্টেইনার বিস্ফোরণেও অনেকে প্রাণ হারায়।’
তিনি বলেন, ‘বৈদ্যুতিক জেনারেটর ব্যবহারের কারণে এই অগ্নিকান্ড ঘটে। এতে ১৩ জন মারা গেছে, ২৬ জন আহত ও ৮ জন নিখোঁজ হয়েছে।’
সূত্র: বাসস

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।