নিজস্ব প্রতিবেদক : গড়ে প্রতিদিন ৩ হাজার ভারতীয় ভিসা পাচ্ছে বাংলাদেশিরা। আগামীতে এর পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নতুন পাসপোর্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। এ সময় সচিবালয়ের চারজন কর্মকর্তার হাতে পাসপোর্ট তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, পাসপোর্ট পাওয়া প্রতিটি মানুষের অধিকার। আজ সচিবালয়ে বাংলাদেশের ৬৯তম পাসপোর্ট অফিসের উদ্ধোধন করা হল। এ অফিসে সচিবালয়ের কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা পাসপোর্ট করা, ভিসা পাওয়া ও হালনগাদের কাজ করতে পারবেন।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসা পাওয়ার প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ হয়েছে। এ প্রক্রিয়া সহজ করতে আরও ব্যবস্থা নিচ্ছে দুই দেশের সরকার।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশের পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করা হয়েছে । এরপরও হয়রানির কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।

এ বিভাগের আরো..
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন আগামীকাল
ভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোকারীদের চিনে রাখতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী