October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভোক্তাবান্ধব বাজেট চায় ক্যাব

ডেস্ক : আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে ভোক্তাবান্ধব হতে হবে বলে জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে বাজেট ও ভোক্তা স্বার্থ শীর্ষক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান ক্যাবের সভাপতি গোলাম রহমান।
তিনি বলেন, ভোক্তার চাহিদার সঙ্গে পণ্য উৎপাদন এবং আমদানি রপ্তানির নিবিড় সম্পর্ক রয়েছে। তাই কর্মসংস্থান বৃদ্ধি, আয়ের সুষম বণ্টন ও বৈষম্য হ্রাস, দারিদ্র বিমোচন, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা রক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করে উচ্চহারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন বাজেটের মূল লক্ষ্য নির্ধারণ করতে হবে।