November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রথম টি-২০তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ ড্রয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজ শুরু করতেযাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, টেন স্পোর্টস, টেন-৩ ও টেন-১ এইচডি।
টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও অভিষেক হয়ে যেতে পারে মিরাজের। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সম্ভাব্য একাদশে আছেন এই অলরাউন্ডার। লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং লাইন-আপ শক্তিশালী হবে মিরাজ থাকলে। তৃতীয় ওয়ানডেতে মিরাজ হাফ সেঞ্চুরি করার পর এ কথা জানিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এছাড়া নতুন মুখ পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের অভিষেক হয়ে যেতে পারে মঙ্গলবার। সেটা না হলে এবং কন্ডিশন দাবি করলে স্পিনার সানজামুলেরও অভিষেক হয়ে যেতে পারে।
তার আগে চলুন দেখে নিই প্রথম টি-টোয়েন্টিতে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।