চট্টগ্রাম প্রতিবেদক: বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জেলা শিশু একাডেমী তে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা চট্টগ্রাম মহানগরের বাছাই পর্ব অনুষ্টিত হয়। ১১ টি বিষয়ে প্রায় ৮০০ জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় যারা ১ম,২য়, ৩য় হবেন তারা ঢাকায় মূল পর্বে চট্টগ্রামের হয়ে অংশগ্রহণ করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরেফিন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী,সংগঠনের সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক ওসমান গণি মানিক সহ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী