October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ধর্মে মানুষ হত্যার অনুমতি দেয় নাই : কৃষিমন্ত্রী

ডেস্ক: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জঙ্গিবাদ অন্যায়ের পথ, গুমরাহির পথ, ভুল পথ। ইসলাম কোন নিরীহ মানুষকে হত্যার অনুমতি দেয় নাই, এরা ইসলামের নামে মানুষকে মারে, নারীকে পণবন্দি করে, শিশুকে পণবন্দি করে। ইসলামে যা জায়েজ নেই, তারা তাই করছে। কাজেই এই অন্যায়-গুমরাহির ভুল পথ ত্যাগ করে তিনি জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
কৃষিমন্ত্রী বলেন, যারা জঙ্গিবাদের পথ পরিহার  করবে প্রধানমন্ত্রী তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সহায়তার আশ্বাস দিয়েছেন।
আজ বৃহ্স্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপচা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণকালে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দানকালে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী একথা বলেন।