October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এস এম মাহাবুবুর রহমান আর নেই.

ডেস্ক:  এস এম মাহাবুবুর রহমান আর নেই ।  তিনি  ঢাকা আইনজীবী সমিতির সুপরিচিত মূখ এডভোকেট ওমর ফারুক আসিফের বড় ভাই এস.এম. মাহবুবুর রহমান গত ২৭ মার্চ ২০১৭ ইং রবিবার সন্ধ্যা ৬.১২ মিনিটের সময় হার্টএ্যাটাকে আক্রান্ত হয়ে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বৎসর।

তিনি স্ত্রী ও এক কন্যা, ভাইসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লা জেলার সদর থানাধীন কাছিয়াতলী গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

এস এম মাহাবুবুর রহমান মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি আবজাল মুনিীর।