নিজস্ব প্রতিবেদক: প্রথম বারের মতো ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজধানীর পুরান ঢাকার শাঁখারী বাজার বাসিন্দারা। আসছে ২৫ মার্চ কাল রাত্রিকে স্মরণে পুরো এলাকাজুড়ে মোমবাতি প্রজ্জ্বলন সহ বেশ কিছু উদ্যোগ তারা নিয়েছে।
একাত্তরে শহীদ সন্তান এবং এলাকাবাসীর যৌথ এই আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন যে, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি তারা জানাবেন। তাছাড়া শহীদ পরিবারগুলো নিজেদের সেই ভয়াল কাল রাতের অভিজ্ঞতা নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে। এজন্য তারা প্রত্যেক স্বাধীনতাকামী মানুষকে আগামী ২৫ মার্চ রাতে তাদের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, একাত্তরের ২৫ মার্চ ভয়াল কাল রাতে পাক হানাদার বাহিনী পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতী বাজারসহ পুরো এলাকায় নৃশংস হত্যাকাণ্ড চালায়। তাদের হামলায় প্রাণ হারান নারী-শিশুসহ অর্ধ শতাধিক।

এ বিভাগের আরো..
শেখ হাসিনার অর্থনৈতিক অর্জন : টাইম ম্যাগাজিন
২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন
উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে চমকে দিয়েছে : বিশ্ব ব্যাংক