ডেস্ক: কুষ্টিয়ায় অনার্স প্রথম বর্ষের ছাত্রী স্নিগ্ধা আক্তার রিমিকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ঘাতক ওই স্বামীর নাম শিহাব উদ্দিন শিশির। আজ সোমবার কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক রেজা মুহম্মদ আলমগীর হাসান এ রায় দেন।
২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টার দিকে স্বামী শিহাবের হাতে খুন হন রিমি। এ ঘটনার পরদিন স্নিগ্ধার খালাতো ভাই আবদুল্লাহ আল মামুন মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয়। আদালত উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দিলেন।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা