October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভবন ভাঙতে ৬ মাস সময় পেল বিজিএমইএ

ডেস্ক : হাতিরঝিলে নিজস্ব ভবন ভেঙে ফেলতে ৬ মাস সময় পেয়েছে তৈরি পোষাক উৎপাদন ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। ভবন ভেঙে ফেলতে সময় চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে রবিবার (১২ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমরা সিনহার নেতৃত্বে সদস্যের আপিল আপিল এ রায় দেন।

ভবন ভাঙতে আপিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন গত ৫ মার্চ খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ। এরফলে বিজিএমইএ’র ভবন ভেঙে ফেলা ছাড়া আর কোন উপায় নেই। অবশ্য রিভিউ খারিজ করে রায় ঘোষণার দিনই ভবন ভাঙতে কত সময় প্রয়োজন তা জানিয়ে এ বিষয়ে বিজিএমইএ’কে ৯ মার্চের মধ্যে লিখিতভাবে আবেদন করতে বলেছিলেন আপিল বিভাগ। সে অনুযায়ী, ৮ মার্চ বিজিএমইএ’র পক্ষ থেকে তিন বছর সময় চেয়ে আবেদন করা হয়।

৯ মার্চ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চে সময়ের আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ১২ মার্চ রায় ঘোষণার দিন নির্ধারণ করে আদালত। সে অনুযায়ী, রবিবার (১২ মার্চ) ভবন ভেঙে ফেলতে ৬ মাস সময় বেঁধে দেয় আপিল বিভাগ।