ডেস্ক: বান্দরবান বোমাং সার্কেলের প্রয়াত ১৬তম রাজা কে এস প্রু চৌধুরীর স্ত্রী ড এ সাং চৌধুরী (৭৫) শনিবার নিজ বাসভবনে মারা গেছেন। তিনি ৫ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন।
রোববার সকালে সাবেক এ রাজপরিবারের পক্ষ থেকে প্রয়াত ১৬তম রাজা কে এস প্রু চৌধুরীর স্ত্রীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। রাজপরিবারের প্রথানুসারে প্রয়াতের মৃতদেহ বিশেষ ব্যবস্থায় ১০দিন ধরে সংরক্ষণ করা হবে নিজ বাসভবনে। পরে শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হবে কেন্দ্রীয় শশ্মানে।
বর্তমান বোমাং রাজা প্রকৌশলী উচ প্রু, সাবেক মহিলা সংসদ সদস্যা এবং জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাবেক পৌর মেয়র জাবেদ রেজা সাবেক রাজবাড়িতে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।(বাসস)

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী