October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দীর্ঘ বিরতির পর আবারও বিজ্ঞাপনে তারভীন সুইটি

ডেস্ক : দীর্ঘ সাত বছর পর আবারও বিজ্ঞাপনে মডেল হয়েছেন নন্দিত অভিনয়শিল্পী তারভীন সুইটি।। নারীদের অগ্রযাত্রা নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করেছে বেঙ্গল প্লাস্টিক।
তানভীন সুইটি বলেন, ‘প্রায় দেড় মাস আগে বিজ্ঞাপনটিতে কাজ করেছি। গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। এই কাজটি করে ভালো লেগেছে। কারণ গল্পটিতে পণ্য নয়, নারীর অগ্রযাত্রায় মুখ্য হয়ে উঠেছে।’
তানভীন সুইটি একাধারে মঞ্চে এবং টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন। মঞ্চে থিয়েটার নাটক সরণীর হয়ে ‘মুক্তি’ নাটকে নিয়মিত অভিনয় করছেন। এ ছাড়া টিভিতেও অভিনয় করছেন তিনি।