November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নারী দিবসে খুলনায় ৩ নারীকে সম্মাননা প্রদান

ডেস্ক:  নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা প্রতিপাদ্য নিয়ে দেশের অন্যান্য স্থানের ন্যায় খুলনায়ও যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০১৭।
আন্তর্জাতিক নারী দিবসে খুলনায় ৩ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন-অলোকা নন্দা দাস, মুর্শিদা জব্বার রাণি ও কানিজ সুলতানা।
আজ বুধবার দুপুরে বিভাগীয় পর্যায়ে খুলনা জেলা থেকে নির্বাচিত বিগত বছরের এ তিনজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
এআইপি প্রকল্পের সহায়তায় আশ্রয় ফাউন্ডেশনের বাস্তবায়নে খুচরা কৃষি উপকরণ বিক্রেতা তিন জন নারী যথাক্রমে- তমলা বর্মন, দীপালী কির্তনীয়া দাস ও সুর্বণা সাহাকেও সম্মাননা স্মারক প্রদান করার পাশাপাশি অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়।
খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক দপ্তর, সরকারি-বেসরকারি দপ্তর এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে এ উপলক্ষ্যে খুলনায় ৫-৮মার্চ পর্যন্ত চার দিনব্যাপী মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, মহিলাদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং  বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের পুরস্কার প্রদান ইত্যাদি কর্মসূচীর আয়োজন করা হয়।
খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত আলোচনা সভায়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
প্রধান অতিথির বক্তৃতায় নাজমুল আহসান বলেন, একজন নারী একটি পরিবারে দিনের শুরু থেকে শেষ পর্যšত কাজ করলেও তার কাজের মূল্যায়ণ করা হয় না। এখন সময় এসেছে তাদের কাজের মূল্যায়ণ করার। তিনি আরও বলেন, একজন মা নিজের জীবনের প্রতিটি স্তরে সকল প্রকার স্বার্থ ত্যাগ করেন তার সন্তানের সুখের জন্য। প্রত্যেকটি নারীর মধ্যেই রয়েছে সন্তানদের জন্য মমতা, এজন্যই নারী মহান। নারী-পুরুষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে কোন কাজ করতে হবে ও দেশকে এগিয়ে নিতে হবে।
সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে কাজের যোগ্যতা ও দক্ষতা অর্জন করার জন্য নারীদের প্রতি আহবান জানান তিনি।