স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। ফলে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমেই ফিল্ডিং করতে হচ্ছে মুশফিকবাহিনীকে।
বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্ট।
এ টেস্টে বাংলাদেশ দলে কয়েকটি পরিবর্তন দেখা যাচ্ছে। দলের নিয়মিত উইকেটরক্ষক মুশফিক রহিম নেই উইকেটের পেছনে। তার পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে মাঠে নেমেছেন লিটন দাস। আর অনেকদিন পর মাঠে ফিরেছেন ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান।
এছাড়া সাব্বির রহমান কারুল ইসলাম রাব্বি এবং তাইজুল ইসলামকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। লিটন দাস এবং মুস্তাফিজুর রহমানের সঙ্গে একাদশে সুযোগ পেয়েছেন ডানহাতি ফাস্ট বোলার শুভাশিষ রায়।
বাংলাদেশ স্কোয়াড:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শুভাশিষ রায়।
শ্রীলঙ্কা স্কোয়াড:
রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিমুত করুনারত্নে, উপল থারাঙ্গা, দিনেশ চান্ডিমাল, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, আসলি গুনারাত্নে, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা এবং লক্ষ্মণ সানদাকান।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ