October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৮ জন গ্রেফতার

ডেস্ক:  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে।
ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লিটন ওরফে আকাশ, রুমন ওরফে মাহির, হিমেল ওরফে আহমেদ আবির, আরিফ, অন্তর, রাজিব, জহির ওরফে শুভ ও রফিকুল ইসলাম। এদের মধ্যে রফিকুল ইসলাম কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলে জানা যায়।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

সূত্র: বাসস