ডেস্ক : বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির উত্তরবঙ্গের সামরিক প্রধান আমিজুল ওরফে আল আমিন (২৩) নিহত হয়েছেন।
আমিজুল রাজশাহী গোদাগাড়ি উপজেলার বজরুক রাধারামপুর এলাকার বাসিন্দা। বুধবার রাত ৩টার দিকে জেলার শেরপুর ভবানীপুর জামগ্রাম এলাকায় এ ‘বুন্দকযুদ্ধ’ সংঘটিত হয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বুধবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার ভবানীপুর জামগ্রাম এলাকায় পুলিশ টহলে যায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা নব্য জেএমবির উত্তরবঙ্গের প্রধান গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে জঙ্গি আল আমিন গুরুতর আহত হয়। পরে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। সে উত্তরাবঙ্গের জেলাসমূহে জঙ্গি সংগ্রহ, সঙ্গীদের প্রস্তুত করাসহ জঙ্গি তৎপরতায় প্রশিক্ষণ প্রদানের কাজ করে আসছিল।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২