November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কক্সবাজারে আগুনে পুড়ে গেছে ৮ দোকান

ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে আগুনে পুড়ে গেছে ৮টি দোকান। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও অগ্নিকাণ্ডের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি স্বর্ণের দোকান ও ৭টি ডিপার্টমেন্টাল স্টোর পুড়ে গেছে। কক্সবাজার ফায়ার সার্ভিস দল ভোর পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ৮টি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।