মানিকগঞ্জ থেকে সাইফুর রহমান শহীদ : মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় গত বুধবার চুয়াডাঙ্গার বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলোর ডাকে সড়ক অবরোধে নাকাল হয়ে পড়েছে হাজার হাজার যাত্রী। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা সকাল থেকে পিকেটিং করতে থাকে। ঢাকা-আরিচা মহাসড়কে দুরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। এছাড়া জেলার অভ্যন্তরীণ সড়ক গুলোতেও কোনো ধরনের যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে কোনোমতে মানিকগঞ্জ পর্যন্ত আসতে পারলেও পাটুরিয়া কিংবা আরিচা পর্যন্ত যেতে কোনো ধরনে যানবাহন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাধ্য হয়ে মানিকগঞ্জ থেকে পাটুরিয়া পর্যন্ত ২৭ কিলোমিটার পর্যন্ত মানুষজন পায়ে হেঁটে পাটুরিয়ার পথে রওনা হন। শ্রমিক ইউনিয়নের মানিকগঞ্জ শাখার সভাপতি বাবুল সরকার জানান, যেহেতু এই অবরোধ কর্মসুচি কেন্দ্রীয় ভাবে আহবান করা হয়েছে। সেহেতু কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে তারা অবরোধ কর্মসুচি প্রত্যাহার করে নিতে পারে না।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত