ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল সাড়ে ৩ টায় কোম্পানিটির সভা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি ৩০ মার্চ পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। অনিবার্য কারণে কোম্পানিটি আগের তারিখে সভা স্থগিত করেছিল।
সূত্র জানায়, সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের তথ্য জানা যাবে।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
তেঁতুলিয়ায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস
বগুড়া যমুনা চরে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা