October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

একদিন পরেই পর্দা নামবে অমর একুশে বই মেলার

ডেস্ক: ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে মাসব্যাপী বই মেলার পর্দা নামবে ২৮ শে ফেব্রুয়ারি। বই মেলার শেষ সময়ে দর্শনার্থীদের ভিড় বেড়েই চলছে।
মেলায় প্রকৃত ক্রেতার ও পাঠকের চেয়ে ঘুরতে আসা দর্শনার্থীর সংখ্যাই অনেক বেশি বলে জানিয়েছেন মেলার কয়েকটি প্রকাশনীর মালিক। বিভিন্ন স্টল ঘুরে খোঁজ নিয়ে জানা যায়, অন্য বছরের তুলনায় এবার মেলায় দর্শনার্থী সংখ্যা ও বিক্রিত বইয়ের সংখ্যা বেশি। তবে আগত দর্শনার্থী অনেক বেশি হলেও বই বিক্রি তুলনামূলক কম।
আবেগ-উচ্ছ্বাস আর ভালোবাসায় ফেব্রুয়ারি মাসজুড়ে মেলা প্রাঙ্গণে ছিল প্রাণচাঞ্চল্যে ভরা বইপ্রেমী মানুষের সরব উপস্থিতি। লেখক-প্রকাশক-শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অমর একুশে গ্রন্থমেলার সব আয়োজনকে স্বার্থক করেছে। পহেলো ফাল্গুন আর ভালোবাসা দিবসে মানুষের রঙিন উষ্ণতায় গ্রন্থমেলা প্রাঙ্গণ সেজেছিল বর্ণিল সাজে। বইকে কেন্দ্র করে এই মেলার আয়োজন আজ সাংস্কৃতিক নানা অনুষঙ্গের মিশ্রণে রূপান্তরিত হয়েছিল এক মিলনস্থলে। আর তাই মেলা শেষ হয়ে যাওয়ায় বইপ্রেমী মানুষগুলোর আক্ষেপেরও যেন অন্ত নেই।