October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড

ডেস্ক : রাজধানীর ডেমরা মাতুয়াইল ‍মুমিনবাগ এলাকায় একটি রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ জন বাবুর্চি দগ্ধ হয়েছেন। তাদের ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকাল ৭টার দিকে।

দগ্ধরা হলেন, ফারুক হোসেন (৫০), চাঁন মিয়া (৩৫), হারুন মিয়া (৫০), বিলাল হোসেন (৫০) এবং ফেলানী ওরফে পিচ্চি (১৮)।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎস্যক ডা. পার্থ সংকর পাল জানান, ফারুক হোসেনের শ্বাসনালীসহ দেহের ৬৬ শতাংশ পুড়ে গেছে। চাঁন মিয়ার ৫৭ শতাংশ এবং বাকিদের হাত মুখ ‍পুড়ে গেছে। তবে ফারুক ও চাঁন মিয়ার অবস্থা আশংকাজনক।