ডেস্ক: অমর একুশে গ্রন্থমেলায় এসেছে শহীদ বুদ্ধিজীবি ডা: আব্দুল আলীম চৌধুরী ও সুনামধন্য শিক্ষিকা শ্যামলী নাসরিন চৌধুরীর সন্তান, প্রজন্ম’৭১ এর প্রতিষ্ঠিতা সাংস্কৃতিক সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মামুন আল মাহতাব এর স্ত্রী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা: নুজহাত চৌধুরীর’ প্রবন্ধ ‘এ লড়াই অনিবার্য ছিল’।
বইটি সম্পর্কে নুজহাত চৌধুরী বলেন, ‘আন্দোলনের একটা হাতিয়ার হলো আমার লেখালেখি। আমি বিভিন্ন পত্রিকায় যে লেখাগুলো লিখেছি সেই লেখা প্রবন্ধগুলোকে সংকলিত এই বই। বইটির বৈশিষ্ট্য ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত জাতীর জীবনে গুরুত্বপূর্ণ ছিল। গণজাগরণের সময়, যুদ্ধাপরাধীদের বিচারের সময়। এই সময়টা একজন শহীদের সন্তান বিভিন্ন ঘটনার অনুভূতি।’
ডা. নুজহাত চৌধুরী জীবনের শুরুতেই হারান প্রথিতষশা চক্ষু চিকিৎসক বাবা ডা. আব্দুল আলীম চৌধুরীকে মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রচণ্ড সংগ্রামী মাকে দেখে শিখেছেন সব প্রতিকূলতা মোকাবিলা করে অদর্শের প্রতি অবিচল থাকার দৃঢ়তা।

মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণে বইটিতে লেখক এভাবেই লিখেছেন, ‘জীবনযুদ্ধে পর্যুদস্ত যে শহীদ সন্তানেরা আজও মাথা তুলে দাড়াঁতে পারেনি, তাদের অপমান বুকে শেলের মত বিধে’। আমরা বলেছি, কেদেঁছি, শুধু সমমনা কিছু মানুয়ের কাছে পেয়েছি সহমর্মিতা। আবার অনেকেই মুখেরে উপর বলে দিয়েছে আমরা পশ্চাতমুখি’, আমি নিশ্চিত হলেও বিস্মিত নই। দুধ কলা দিয়ে যে ধর্মান্ধ সাপ আমরা পুষেছি তা আজ ফণা তুলে দাড়িঁয়েছে। এখন দৌড়ে পালাতে পারবে না। সাপের সাথে দৌড়ে জেতা যায় না। এবার হয় সে ছোবল দিবে না হয় তার টুটি চেপে বিয়দাঁত গুড়িঁয়ে দিব।’ ধ্রুব এষের প্রচ্ছদে এ বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। ‘এ লড়াই অনিবার্য ছিল’ প্রবন্ধের মোড়ক উন্মোচন হয় মেলার পঞ্চম দিন রবিবার। বইটির শুভেচ্ছা মূল্য ২৫০ টাকা। পাওয়া যাবে ১০নং প্যাভিলনে মাওলা ব্রাদার্সে।
পাঠক, শহীদ বুদ্ধিজীবি বাবাকে নিয়ে একজন সন্তানের কথা পাবেন বইটিতে। পাবেন প্রজন্ম’৭১ এর কথা, শহীদ সন্তানদের কথা, যুদ্ধাপরাধীদের বিচারের কথা, প্রখ্যাত চক্ষু চিকিৎসককে নিয়ে সময়ের বুকে সার্থক কন্যার কথা।
অনুসন্ধানী পাঠকের আত্মার খোরাক জোগাবে বইটিতে। এই ভাবে উঠে আসবে স্মরণকালের শূন্যতা থেকে শক্তি ।

এ বিভাগের আরো..
কোলকাতায় বিশ্ব কবি মঞ্চ সম্মাননা পেলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল
একুশে বইমেলা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি
কবি বেগম সুফিয়া কামালের ২৪তম মৃত্যুবার্ষিকী