October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

গৃহকর্তীর হাতে কামড়ে আগুন থেকে রক্ষা করল বিড়ালটি

ডেস্ক :  বিড়ালও কুকুরের মত প্রভুভক্ত। গৃহকর্তীর হাতে কামড় দিয়ে আগুনের হাত থেকে রক্ষা করল পুরো পরিবারকে। স্বার্থপর’ ও ‘আড়াই পা গেলেই ভুলে যায়’ এমন সব প্রবাদ প্রচলিত বিড়ালের ক্ষেত্রে। এই সব ধারনা ভেঙ্গে দিল কানাডার এক পরিবারের পোষা বিড়াল।

রাতে বাড়িতে আগুন লেগেছে। বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এই বিপজ্জনক পরিস্থিতিতেও প্রাণ বাঁচাতে পালিয়ে যায়নি পোষা বিড়ালটি। চিৎকারে কারো ঘুম ভাঙছে না দেখে বিড়ালটি জোরে গৃহকর্তীর হাতে কামড় বসিয়ে দেয়। যন্ত্রণায় ঘুম ভেঙে গৃহকর্তী বুঝলেন, কোনো বিপদ ঘটেছে। বাড়িতে আগুন লেগেছে বুঝতে পেরে তিনি বাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে বাইরে বেরিয়ে আসেন।

কানাডার গ্র্যান্ড প্রেইরি কাউন্টির দমকল বিভাগের প্রধান ট্রেভর গ্রান্ট সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন। বুধবার দমকল বিভাগের কাছে ফোন আসার পর অ্যালবার্টার ক্লেয়ারমন্টের ওই বাড়িতে পৌঁছে দেখা যায়, পরিবারের সবাই সুরক্ষিত রয়েছেন।

গ্রান্ট বলেছেন, দমকলকর্মীরা বাড়িটি থেকে আরো একটি বিড়ালকে বের করে আনেন এবং আগুন নিভিয়ে ফেলেন। পোষা কুকুর বিপদের হাত থেকে পরিবারের লোকজনকে সতর্ক করেছে, এমন ঘটনা এর আগেও তিনি শুনেছেন কিন্তু বিড়ালকে এই ভূমিকা নিতে এর আগে কখনও শোনা যায়নি, জানান গ্রান্ট।