ডেস্ক: গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় যাত্রীবাহি বাস ও গ্যাস সিলিন্ডার বহনকারী কাভার্ড ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত এবং আরো ৩৫ জন আহত হয়েছে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নড়াইল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস এবং খুলনাগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে দু’টো গাড়িতে আগুন লেগে যায়। এতে ১১জন বাসযাত্রী ও ২ জন কাভার্ড ভ্যানের যাত্রী নিহত হন।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর কামরুল হাসান বাসসকে জানান, লাশগুলো এতোটাই পুড়ে গেছে যে চিহ্নিত করার পর্যায়ে নেই।
সূত্র জানায়, গুরুত্বর আহত দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে আর দু’জনকে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা এবং মুকসুদপুর থেকে অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।(বাসস)

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত