October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাবানের বিকল্পে ছোলা বাটা

ডেস্ক: সবাইকেই গোসলের সময় সাবান ব্যাবহার করে থাকে। শরীরের ধুলো ময়লা সরিয়ে দিলেও তা ত্বকের জন্য কি ভাল না  ক্ষতিকর তা জানা প্রয়োজন। জীবাণুনাশক বা সৌন্দর্য  সব সাবান গুলোতেই রয়েছে ‘ক্ষার’ নামক একটি উপাদান, যা ত্বকের জন্য ক্ষতিকারক। তবে ত্বক পরিষ্কারে সাবানই ব্যবহার না করেও এর বিকল্প হিসাবে আলোচনা নিচে —

টক দই: ক্লিনজিং মিল্কের প্রাকৃতিক বিকল্প হিসেবে টক দই বেছে নিন। এর ল্যাকটিক অ্যাসিড ত্বকের রুক্ষতা ও মরা কোষ দূর করে। টক দই ত্বকে আলতো করে ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ময়লা দূর করার পাশাপাশি উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

Image result for টক দই

ছোলা বাটা: যাদের ত্বক খুব বেশি তৈলাক্ত, তারা ছোলা বাটাকে সাবানের বিকল্প হিসেবে ব্যবহার করুন। প্রয়োজনমতো ছোলা বাটার সঙ্গে পানি, গোলাপজল, টক দই বা দুধের সর মিশিয়ে ত্বকে ব্যবহার করুন।

সকালে কাচা ছোলা খাওয়ার ১৫ স্বাস্থ্য উপকারিতা

ফল ও সবজি: পেঁপে, শসা, আম ও কলা চমত্কার ত্বক পরিষ্কারক। তাজা ফলে এনজাইম থাকে, যা ত্বকের মরা কোষ দূর করে, লোমকূপ পরিষ্কার করে এবং ত্বকের বাড়তি তেল শুষে নেয়। এর মধ্যে সাইট্রাস ফল যেমন— লেবু, কমলা ইত্যাদি ত্বকের পোড়াদাগ দূর করে এবং ত্বক তাত্ক্ষণিকভাবে পরিষ্কার করে তোলে। অন্যদিকে আর্দ্রতা রক্ষায় ব্যবহার করা যেতে পারে কলা ও পেঁপের মিশ্রণ।

মুলতানি মাটি: মুলতানি মাটি ত্বক থেকে ‘টক্সিন’ দূর করে এবং প্রদাহ নাশ করে। এটি সাবান হিসেবে কেবল ভালোই নয়, রোজকার স্নান ও মুখ ধোয়ায় নির্ভরযোগ্য একটি উপাদান। আবার স্নানের সময় মুলতানি মাটির সঙ্গে অ্যালোভেরা জেল, গোলাপজল, টক দই অথবা দুধ মেশাতে পারেন।

Image result for মুলতানি মাটি

মসুর ডাল বাটা: মসুর ডাল বাটার সঙ্গে কমলার খোসা বাটা ও দুধ মিশিয়ে ত্বকে প্রলেপ দিন। হালকা শুকিয়ে এলে আলতো করে ঘষে স্নান করে ফেলুন। এটি ত্বক দ্রুত পরিষ্কার ও ফর্সা করে।

মিঠুনকাঁচা মধু: কোমল পরিষ্কারক হিসেবে মধু অতুলনীয়। তাছাড়া এটি ব্যাকটেরিয়ানাশক এবং রয়েছে আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা। মধু সরাসরি ত্বকে ব্যবহার করে তা আধঘণ্টার মতো রেখে দিন। হালকা গরম পানি দিয়ে স্নান করে নিন।

বিভিন্ন প্রকার তেল: ভিটামিন ই ও এ-জাতীয় তেল যেমন— আমন্ড, নারকেল, জোজোবা, অলিভ ও তিলের তেল ত্বক খুব ভালো পরিষ্কার করে। স্নানের আগে এসব তেলের যেকোনো একটি ত্বকে ম্যাসাজ করে ঈষদুষ্ণ পানিতে তোয়ালে ভিজিয়ে ঘষে ঘষে স্নান করে নিন।